সৌদি আরবসহ ৮ দেশে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা
ফাইল ছবি
মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপিত হবে শুক্রবার (২০ মার্চ)। সৌদি আরবের পাশাপাশি কাতার, তুরস্ক, সিঙ্গাপুর, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও অস্ট্রেলিয়াও ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে।
কাতারের চাঁদ দেখা কমিটি জানিয়েছে, বুধবার দেশটির আকাশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি। ফলে সেখানে রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে।
তুরস্কে জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাসের ভিত্তিতে শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর পালনের ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিভিন্ন অঞ্চলে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনার তথ্য বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল জানিয়েছে, দেশটিতেও শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে।
অন্যদিকে সিঙ্গাপুরে প্রচলিত চাঁদ দেখার পদ্ধতির পরিবর্তে জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ভিত্তিতে ঈদের তারিখ নির্ধারণ করা হয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে।
বিশ্বের বিভিন্ন দেশে চাঁদ দেখা ও জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের পার্থক্যের কারণে ঈদুল ফিতরের তারিখ একদিন ভিন্ন হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য