আমাদের কাউকে লাগবে না, আমরাই ১ নম্বর, মিত্রদের সহায়তা না পেয়ে ক্ষুব্ধ ট্রাম্প
এবার মিত্র দেশগুলোকে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র; কিন্তু সেই আহ্বানে সাড়া দেয়নি তারা। উল্টো গতকাল ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ইরানে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আমেরিকার কাউকে লাগবে না, অন্য কারো সহায়তার প্রয়োজন নেই।
যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণে। বর্তমানে ঐ জলপথে কার্যত অচলাবস্থা। ফলে তেলের দাম বাড়ছে। বিশ্ব বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পর ট্রাম্প মিত্র দেশগুলোকে রণতরি পাঠানোর আহ্বান জানান; কিন্তু যুক্তরাজ্য, জার্মানি, স্পেন, অস্ট্রেলিয়া, জাপান ও ইতালিসহ বহু দেশ এই প্রস্তাবে সাড়া দেয়নি।
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস জানান, মার্কিন অভিযান বিষয়ে ইউরোপকে আগাম কিছু জানানো হয়নি। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটোর অনুমোদন ছাড়াই এমন মোতায়েনে যেতে পারে না বার্লিন।
মিত্র দেশগুলোর সাড়া না পেয়ে ট্রাম্প বলেন, ‘আমাদের কারো দরকার নেই। আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ, আমাদের সেনাও সবচেয়ে শক্তিশালী। তিনি আরো জানান, ‘অনেকটা পরীক্ষা করার উদ্দেশ্যেই মিত্রদের পাশে চাইছিলেন, প্রয়োজনে কে সাহায্য করবে তা যাচাই করতে।’ —সিএনএন
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য