সোলেইমানির রক্তের বদলা নেওয়ার ঘোষণা দিলো আইআরজিসি
এবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) তাদের বাসিজ ফোর্সের কমান্ডার গোলামরেজা সোলেইমানি হত্যাকাণ্ডের পর তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে তারা এই হত্যাকাণ্ডের কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। আইআরজিসি সতর্ক করে বলেছে, শহীদ কমান্ডারের রক্তের বদলা নিতে বাসিজ বাহিনী পিছু হটবে না।
বিবৃতিতে বাসিজ প্রধানের মৃত্যুকে ‘কাপুরুষোচিত হত্যাকাণ্ড’ হিসেবে অভিহিত করা হয়েছে। আইআরজিসি জানায়, এই আত্মত্যাগ ইরানি জাতি এবং বাসিজ যোদ্ধাদের প্রতিরোধের সংকল্পকে আরও দ্বিগুণ করবে। গত ছয় বছর ধরে বাসিজ বাহিনীর নেতৃত্বে থাকা সোলেইমানি দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আর্তমানবতার সেবায় বিশেষ ভূমিকা রেখেছিলেন।
আইআরজিসির দাবি, ‘আমেরিকান-জিয়নবাদী শত্রু’ বাহিনীর এই হামলা প্রমাণ করে যে চলমান যুদ্ধে বাসিজ বাহিনী কতটা শক্তিশালী অবস্থানে রয়েছে। তারা হুশিয়ারি দিয়ে বলেছে, খুনি সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ডের হাত থেকে রেহাই পাবে না। শহীদ নেতাদের প্রদর্শিত পথেই আগামী দিনে প্রতিরোধের লড়াই আরও বেগবান করা হবে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য