মারা গেলেন অভিনেতা শামস সুমন
ছবি: সংগৃহীত
মঞ্চ থেকে ছোটপর্দা কিংবা বড়পর্দা দাপিয়ে বেড়ানো একসময়ের জনপ্রিয় অভিনেতা শামস সুমন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে মৃত্যু হয়েছে তার।
এদিন সন্ধ্যায় শামস সুমনের মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। তিনি জানান, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন শামস সুমন।
একসময় পর্দায় নিয়মিত দেখা গেলেও সাম্প্রতিককালে টেলিভিশন নাটকে দেখা যায়নি তাকে। তবে রেডিও ভূমিতে স্টেশন চিফ হিসেবে কর্মরত ছিলেন এ অভিনেতা।
শামস সুমন সবশেষ ২০১৩ সালে নায়করাজ রাজ্জাক পরিচালিত ‘আয়না কাহিনী’ নামের একটি সিনেমায় অভিনয় করেন।
দাপুটে এই অভিনেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন স্বননেরও সদস্য ছিলেন। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘মন জানে না মনের ঠিকানা’ (২০১৬), ‘কক্সবাজারে কাকাতুয়া’ (২০১৬), ‘চোখের দেখা’ (২০১৬), ‘প্রিয়া তুমি সুখী হও’ (২০১৪), ‘আয়না কাহিনী’ (২০১৩), ‘বিদ্রোহী পদ্মা’ (২০০৬), ‘জয়যাত্রা’ (২০০৪), ‘নমুনা’ (২০০৮), ‘হ্যালো অমিত’ (২০১২) ও ‘জয়যাত্রা’ (২০০৪)।
২০০৮ সালে ‘স্বপ্নপুরণ’ সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন শামস সুমন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য