বৃহস্পতিবার ১৯ মার্চ, ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ণ

ইরানের বিপ্লবী গার্ডের বাসিজ ফোর্সের প্রধান নিহত

১৭ মার্চ, ২০২৬ ৬:৩৪:০২

এবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) স্বেচ্ছাসেবক শাখা ‘বাসিজ’ ফোর্সের কমান্ডার গোলামরেজা সোলেইমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। মঙ্গলবার (১৭ মার্চ) ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গত রাতে এক বিশেষ অভিযানে তিনি নিহত হন।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সোলেইমানির এই মৃত্যু ইরানের ‘কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল’ বা সামরিক নিয়ন্ত্রণ কাঠামোর ওপর একটি ‘বিরাট ধাক্কা’। বিবৃতিতে ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়ে বলা হয়েছে, ‘ইরানি কমান্ডারদের বিরুদ্ধে আমাদের এই কঠোর সামরিক পদক্ষেপ জারি থাকবে।’

তবে এই হত্যাকাণ্ডের বিষয়ে এখন পর্যন্ত ইরান সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি। সাধারণত এ ধরনের হাই-প্রোফাইল হত্যাকাণ্ডের ক্ষেত্রে তেহরান বিস্তারিত তথ্য যাচাইয়ের পর তাদের অবস্থান পরিষ্কার করে থাকে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD