মস্কোর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি
এবার মার্কিন-ইসরায়েলি হামলায় আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত আমন্ত্রণে তাকে মস্কো পাঠানো হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কুয়েতভিত্তিক সংবাদমাধ্যম আল-জারিদা। প্রতিবেদনে বলা হয়েছে, গত ১২ মার্চ বৃহস্পতিবার মোজতবা খামেনির সঙ্গে টেলিফোনে কথা হয় ভ্লাদিমির পুতিনের। তারপর ওই দিনই রাশিয়ার একটি সামরিক বিমানে চেপে মস্কো যান মোজতবা।
এ ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনে যোগাযোগ করেছিল আল-জারিদা। কিন্তু কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি। রুশ সংবাদমাধ্যম তাসও এ ব্যাপারে বিস্তারিত জানতে ক্রেমলিনে যোগাযোগ করেছিল। তাসকে প্রেসিডেন্ট পুতিনের প্রেস সেক্রেটারি বলেছেন, “আমরা এ ধরনের প্রতিবেদনে কখনও কোনো মন্তব্য করতে পারি না।”
গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রথম দিনই নিহত হন মোজতবা খামেনির বাবা এবং ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী, কন্যা, নাতি, এবং মোজতবা খামেনির স্ত্রীও নিহত হন, এবং মোজতবা নিজে হন আহত।
আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর মোজতবাকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে হিসেবে বেছে নেয় ইরান। মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় মোজতবা খামেনি গুরুতর আহত হয়েছেন। তবে একাধিক ইরানি সূত্রে জানা গেছে, মোজতবা পায়ে আঘাত পেয়েছেন এবং সেই আঘাত প্রাণঘাতী নয়। উল্লেখ্য, ইরানের ঘণিষ্ঠ মিত্র রাশিয়া। ২০২৪ সালে দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। সূত্র : এএফপি
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য