বুধবার ১৮ মার্চ, ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ণ

পাকিস্তানের সঙ্গে আর আলোচনা নয়, এবার প্রতিশোধ নেবে আফগানিস্তান

১৭ মার্চ, ২০২৬ ৫:৩১:৫৫

এবার প্রতিবেশী দুই রাষ্ট্র পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। দেশ দুইটির পাল্টাপাল্টি হামলা সাম্প্রতিক সময়ে অনেক বেড়েছে। সোমবার (১৬ মার্চ) আফগানিস্তান অভিযোগ করে, রাজধানী কাবুলে একটি মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় অন্তত ৪০০ জন নিহত হয়েছে।  

আফগানিস্তানে তালেবান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত ফেসবুকে এক পোস্টে দাবি করেন, পাকিস্তানের এই হামলায় ৪০০ জন নিহত এবং ২৫০ জন আহত হয়েছেন।  

পাকিস্তানের চালানো এই হামলার জবাবে কড়া হুঁশিয়ার বার্তা দিয়েছে আফগানিস্তান। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ঘোষণা দিয়েছেন, পাকিস্তানের সঙ্গে আর কোনো কূটনীতি বা আলোচনা নয়, এর বদলে আফগানিস্তান প্রতিশোধ নেবে। 

পাকিস্তান-আফগানিস্তান কি যুদ্ধ লেগেই যাচ্ছে?  মুজাহিদ বলেছেন, হামলায় হতাহতের জবাবে বদলা নেবে তালেবান। এসব হামলার পরিণতি ভোগ করতে হবে বলে জানান আফগানিস্তানের এই কর্মকর্তা। এ ছাড়া তালেবানের একজন মুখপাত্র সুহেইল শাহীন এনডিটিভিকে বলেছেন, পাকিস্তানের এই হামলা মানবতার বিরুদ্ধে অপরাধ।  

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD