মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬, ১০:৫৬ অপরাহ্ণ

স্থল অভিযানে নামলে যুক্তরাষ্ট্রের পরিণতি হবে ‘ভিয়েতনাম যুদ্ধের’ মতো: ইরান

১৭ মার্চ, ২০২৬ ১:০০:৪০

এবার ইরানে স্থল অভিযান চালালে যুক্তরাষ্ট্রের পরিণতি ভিয়েতনাম যুদ্ধের মতো হবে বলে সতর্ক করেছে ইরান। ইরান বলেছে, যুক্তরাষ্ট্র যদি ইরানে স্থলপথে আক্রমণ চালায়, তাহলে তা ‘দ্বিতীয় ভিয়েতনাম যুদ্ধে’ পরিণত হতে পারে।  

উল্লেখ্য, ভিয়েতনাম যুদ্ধে (১৯৫৫-১৯৭৫) যুক্তরাষ্ট্রের চূড়ান্ত পরিণতি ছিল সামরিক ও রাজনৈতিক পরাজয়। প্রায় ৫৮ হাজারের বেশি মার্কিন সৈন্য নিহত হওয়া, শত শত কোটি ডলারের আর্থিক ক্ষতি, ব্যাপক অভ্যন্তরীণ বিক্ষোভ এবং বৈশ্বিক সুনামের চরম অবনতি ঘটে। এই যুদ্ধের ব্যর্থতা আমেরিকার পররাষ্ট্রনীতিতে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলে, যা “ভিয়েতনাম সিনড্রোম” নামে পরিচিত। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মিত্র দেশগুলোর সমালোচনা করেছেন, কারণ তারা হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনকে সহায়তা করার তার আহ্বান প্রত্যাখ্যান করেছে। এখন পর্যন্ত কোনো দেশই এই গুরুত্বপূর্ণ জলপথে যুদ্ধজাহাজ পাঠানোর প্রতিশ্রুতি দেয়নি। ইরান দাবি করছে, এই পথটি তাদের শত্রু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য বন্ধ রয়েছে।

এদিকে জার্মান সরকারের একজন মুখপাত্র বলেছেন, “এই যুদ্ধের সঙ্গে ন্যাটোর কোনো সম্পর্ক নেই এবং এটি ন্যাটোর যুদ্ধ নয়।” অন্যদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কার্যকর কোনো যৌথ পরিকল্পনা নিয়ে চিন্তা করছেন; যদিও তিনি নির্দিষ্ট কিছু জানাননি। এদিকে বৈশ্বিক তেল প্রতি ব্যারেল ১০০ ডলারের ওপরে লেনদেন হচ্ছে, যা ইরান যুদ্ধ শুরুর আগের তুলনায় ৪০ শতাংশেরও বেশি। এতে গভীর জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। সূত্র: আরটি

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD