মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ণ

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

১৭ মার্চ, ২০২৬ ১২:০৮:৫৩
ছবি: সংগৃহীত

স্কুলে ভর্তির লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

শিক্ষামন্ত্রী বলেন, “আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি প্রথা থাকবে না। ভর্তির প্রক্রিয়া হবে খুবই সহজ ও পরীক্ষা ভিত্তিক। কোনো প্রতিযোগিতামূলক প্রথা থাকবে না। লটারি কোনো শিক্ষাব্যবস্থায় থাকা উচিত নয়। বহুদিনের গবেষণা ও অংশীজনদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং ভবিষ্যতেও আলোচনা চলবে।”

তিনি আরও জানান, “আমি একদিন আগে সংসদে বলেছি, অংশীজনদের সঙ্গে পরামর্শ করে ভর্তির পদ্ধতি নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হবে। সেটি এখনও বহাল রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত সেই প্রক্রিয়ায় হবে।”

মন্ত্রী বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে লটারি অনেকটা জুয়া খেলা, ভর্তিতে লটারি কোনো ব্যবস্থা হতে পারে না। ভর্তি পরীক্ষা নিয়ে কেউ কোচিং বাণিজ্য করতে চাইলে সরকার বসে থাকবে না। সরকার ইনহাউজ কোচিংয়ের ব্যবস্থা করবে।’

এর আগে সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যানের নাম ঘোষণাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যদের (ভিসি) নাম ঘোষণা করেন শিক্ষামন্ত্রী।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD