সোমবার ১৬ মার্চ, ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ণ

জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করলে ফের রেমিট্যান্স শাটডাউনের হুঁশিয়ারি

১৬ মার্চ, ২০২৬ ৩:৩৯:৪৫

এবার জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের গড়িমসি করা হলে পুনরায় রেমিট্যান্স বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে এনসিপি ডায়েস্পোরা অ্যালায়েন্স ইতালি। রোববার (১৫ মার্চ) ইতালির পাঁচটি শহরে একযোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় সংগঠনটির নেতারা এই আল্টিমেটাম দেন।

সংগঠনটির আহ্বায়ক মোহাম্মদ রাসেল বলেন, ২৪-এর আন্দোলনে প্রবাসীদের ভূমিকা ছিল অনস্বীকার্য। প্রবাসীরা যখন রেমিট্যান্স শাটডাউনের ডাক দিয়েছিল, তখন তৎকালীন সরকার দিশেহারা হয়ে পড়েছিল এবং শেষ পর্যন্ত ক্ষমতা ছেড়ে যেতে বাধ্য হয়েছে। তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই চব্বিশের আন্দোলনে প্রবাসীদের ত্যাগের স্বীকৃতি এবং তাদের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এই দাবি আদায়ে প্রবাসীরা বিন্দুমাত্র ছাড় দেবে না বলেও তিনি উল্লেখ করেন।

আলোচনা সভায় বক্তারা সতর্ক করে বলেন, যদি প্রবাসীদের এসব দাবি অবজ্ঞা করা হয়, তবে ইতালি প্রবাসীরা আবারো ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচির ডাক দেবে। দাবি আদায়ে তারা পুনরায় রেমিট্যান্স শাটডাউনের মতো কঠোর অবস্থানে যেতে দ্বিধা করবে না।

ইফতার মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব সালাউদ্দিন আকন, যুগ্ম সদস্য সচিব নাহিদ ইবনে জিহাদ, সিনিয়র সদস্য শেখ তরিকুল ইসলাম, যুব সচিব মো. মেহেদী হাসান, আঞ্চলিক সংগঠক শাহরিয়ার বিন জেবিন আমিন, কার্যনির্বাহী সদস্য মোজাদ্দেদ আল মামুন অলি, নুর হোসেন সৈকত, আশরাফ আহমেদ এবং মাহমুদুল হাসান রিয়াদসহ সংগঠনের অন্য নেতৃবৃন্দ।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD