সোমবার ১৬ মার্চ, ২০২৬, ০৪:১১ অপরাহ্ণ

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না, সাফ জানিয়েছে অস্ট্রেলিয়া

১৬ মার্চ, ২০২৬ ১২:০০:৪৩

এবার হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়া সাফ জানিয়ে দিয়েছে যে তারা এই অঞ্চলে কোনো যুদ্ধজাহাজ পাঠাবে না। অস্ট্রেলিয়ার পরিবহন মন্ত্রী ক্যাথরিন কিং এবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সরকারের এই অবস্থানের কথা স্পষ্ট করেন।

তিনি জানান, এই মুহূর্তে যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়ে তাদের কোনো পরিকল্পনা নেই এবং এ ধরনের কোনো অনুরোধও তারা পাননি।

মন্ত্রী ক্যাথরিন কিং বলেন, এই অঞ্চলে অস্ট্রেলিয়ার ভূমিকা এবং সহায়তার বিষয়টি অত্যন্ত সুনির্দিষ্ট। বর্তমানে তারা সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) কেন্দ্র করে তাদের প্রতিরক্ষা সহায়তা প্রদান করছে। বিশেষ করে ওই এলাকায় বিপুল সংখ্যক অস্ট্রেলীয় নাগরিকের উপস্থিতির কথা বিবেচনায় রেখে তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় বিমান সহায়তা দেওয়া হচ্ছে। তবে হরমুজ প্রণালিতে সরাসরি কোনো সামরিক জাহাজ মোতায়েনের সম্ভাবনা তিনি নাকচ করে দিয়েছেন।

অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথটি সচল রাখতে আন্তর্জাতিক সহযোগিতা চাইছে। এর আগে জাপানও একইভাবে এই অঞ্চলে তাদের যুদ্ধজাহাজ না পাঠানোর ঘোষণা দিয়েছিল। ফলে হরমুজ প্রণালির নিরাপত্তায় আন্তর্জাতিক সামরিক জোট গঠন নিয়ে ট্রাম্পের উদ্যোগ এখন নতুন চ্যালেঞ্জের মুখে পড়ল। সূত্র: আলজাজিরা।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD