দুবাই ও দোহা’র কিছু জায়গা থেকে সাধারণ মানুষকে সরে যেতে বলল ইরান
এবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও কাতারের রাজধানী দোহা’র কিছু এলাকা থেকে সাধারণ মানুষকে সরে যেতে সতর্ক করেছে ইরান। দেশটির দাবি, ওইসব স্থানে মার্কিন সেনারা অবস্থান করছে এবং সেগুলো লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। ইরান জানায়, সম্ভাব্য হামলার সময় যাতে সাধারণ মানুষ হতাহত না হয়, সে জন্য আগাম সতর্কতা দেওয়া হয়েছে।
জানা গেছে, দুবাইয়ের আল মিনহাদ বিমানঘাঁটি, জেবেল আলী বন্দর এবং দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালকে মার্কিন সেনাদের লুকিয়ে থাকার জায়গা হিসেবে চিহ্নিত করে ইরান।
অপরদিকে দোহার এডুকেশন সিটি এবং আল উদেইদ বিমানঘাঁটির আশপাশ থেকে সাধারণ মানুষকে সরে যেতে বলা হয়েছে।
ইরানের সশস্ত্র বাহিনী বলেছে, আমাদের সতর্কতা সত্ত্বেও, আপনাদের শাসকরা মার্কিনিদের আশ্রয় দিয়েছে এবং এসব জায়গায় ব্যবহার করে ইরানে হামলা চালানোর সুযোগ দিয়েছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য