রবিবার ১৫ মার্চ, ২০২৬, ০৭:১১ অপরাহ্ণ

একদিনে হাজারের বেশি সেনা হারাল ইউক্রেন

১৫ মার্চ, ২০২৬ ৫:৪৬:১৩

এবার বিশেষ সামরিক অভিযানে গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের প্রায় ১ হাজার ১৩৫ জন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। শনিবার (১৪ মার্চ) বার্তা সংস্থা তাস জানিয়েছে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদনে বিশেষ সামরিক অভিযান এলাকায় ঘটে যাওয়া কয়েকটি ঘটনার বিস্তারিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, ব্যাটলগ্রুপ নর্থের দায়িত্বপূর্ণ এলাকায় ইউক্রেনের ২২৫ জনের বেশি সেনা নিহত হয়েছে এবং ব্যাটলগ্রুপ ওয়েস্ট পরিচালিত এলাকায় নিহত হয়েছে প্রায় ১৯০ জন। এছাড়া ব্যাটলগ্রুপ সাউথ পরিচালিত অভিযানে ১৪০ জন পর্যন্ত ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। অন্যদিকে ব্যাটলগ্রুপ সেন্টার দাবি করেছে, তাদের অভিযানে নিহত হয়েছে ২৯০ জনের বেশি সেনা।

একই সময়ে ব্যাটলগ্রুপ ইস্টের দায়িত্বপূর্ণ এলাকায় ২২৫ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে এবং ব্যাটলগ্রুপ ডনেপ্রের অঞ্চলে অভিযানে ৬৫ জন সেনা নিহত হয়েছে বলে জানানো হয়েছে। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গত এক দিনে ইউক্রেনীয় সেনাবাহিনীর ১০টি নির্দেশিত বোমা এবং ২৮৫টি ফিক্সড-উইং ড্রোন ভূপাতিত করেছে বলেও দাবি করা হয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদনে। রুশ বাহিনী একই সময়ে যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স বহুমুখী রকেট নিক্ষেপ ব্যবস্থা ধ্বংস করেছে। পাশাপাশি ইউক্রেনের সশস্ত্র বাহিনী ও বিদেশি ভাড়াটে যোদ্ধাদের অস্থায়ী অবস্থানস্থলসহ ১৪২টি এলাকায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়টি।

রাতে রুশ সেনারা ইউক্রেনের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান, কিয়েভের সেনাবাহিনীর ব্যবহৃত জ্বালানি অবকাঠামো এবং সামরিক বিমানঘাঁটির ওপরও ব্যাপক হামলা চালায়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার ভূখণ্ডে বেসামরিক লক্ষ্যবস্তুতে ইউক্রেনের সন্ত্রাসী হামলার জবাবে গত রাতে রুশ সশস্ত্র বাহিনী দূরপাল্লার উচ্চ-নির্ভুল স্থল, আকাশ ও সমুদ্রভিত্তিক অস্ত্র এবং আক্রমণাত্মক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান, ইউক্রেনীয় সেনাবাহিনীর ব্যবহৃত জ্বালানি অবকাঠামো এবং সামরিক বিমানঘাঁটিগুলোর ওপর ব্যাপক হামলা চালিয়েছে। হামলার লক্ষ্য অর্জিত হয়েছে এবং নির্ধারিত সব লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD