আপনার জন্ম ইউরোপে হলে তুলনা হতো পেলের সঙ্গে: স্পিকারকে এমপি মনিরুল
১৫ মার্চ ২০২৬, ৪:০৩:২১
এবার স্পিকারকে উদ্দেশ্য করে কুমিল্লা-০৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, আপনার জন্ম যদি ইউরোপে হতো আপনার তুলনা হতো পেলে বা এই পর্যায়ের খেলোয়াড়ের সঙ্গে।
মনিরুল হক জানান, ১৯৬২ সালে যুদ্ধের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার আগে তিনি ঢাকার মাঠে স্পিকারের খেলা দেখতে গিয়েছিলেন। তখন স্পিকার ওয়ান্ডার্স দলের ফুটবলার ছিলেন। তার ভাষায়, সেদিনই তার খেলা দেখে তিনি মুগ্ধ হন।
তিনি আরও বলেন, এই দেশ যদি বাংলাদেশ বা পাকিস্তান না হতো, এবং স্পিকারের জন্ম যদি ইউরোপে হতো, তাহলে তার তুলনা বিশ্বমানের খেলোয়াড় পেলের সঙ্গে করা হতো।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© Sangbad Bela ২০২৬ - Developed by RL IT BD

























মন্তব্য