৩ দেশের মার্কিন ঘাঁটি ধ্বংস, তেল আবিবে ইরানের ভারী ক্ষেপণাস্ত্রের আঘাত
এবার ইরান দাবি করেছে, ইসরায়েলসহ ইরাক ও কুয়েতে যুক্তরাষ্ট্রের তিনটি সামরিক ঘাঁটি ও স্থাপনা হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। আইআরজিসির দাবি অনুযায়ী, তাদের নিক্ষেপ করা ‘ভারী ক্ষেপণাস্ত্র’ ইসরায়েলের তেল আবিবের শিল্পাঞ্চলে বড় ধরনের আঘাত হেনেছে।
সংস্থাটি বলেছে, শহরজুড়ে ‘অবিরাম অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ’ এবং ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে ‘মৃত ও আহতের সংখ্যা বাড়ছে’-এমন স্বীকারোক্তিই হামলার গভীর প্রভাবের ইঙ্গিত দিচ্ছে। খবর আল জাজিরার। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরাকের এরবিলে অবস্থিত হারির বিমানঘাঁটি এবং কুয়েতে মার্কিন সেনা অবস্থানরত আলি আল সালেম ও আরিফজান ঘাঁটিও লক্ষ্যবস্তু ছিল। আইআরজিসি দাবি করেছে, শক্তিশালী ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এসব ঘাঁটি ‘ধ্বংস’ করা হয়েছে।
তবে এসব হামলার বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো স্বাধীন নিশ্চিতকরণ পাওয়া যায়নি। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনা দ্রুত বাড়ছে। বিশ্লেষকদের মতে, একের পর এক হামলা ও পাল্টা হামলার ঘটনায় পরিস্থিতি ক্রমেই বিস্তৃত আঞ্চলিক সংঘাতে রূপ নেয়ার ঝুঁকি তৈরি করছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য