রবিবার ১৫ মার্চ, ২০২৬, ০১:৪২ অপরাহ্ণ

৩২ নম্বর শেখ হাসিনার বাবার বাড়ি না, সবার বাড়ি: আইনজীবী মামুন

১৫ মার্চ, ২০২৬ ১১:২৫:২৮

এবার আইনজীবী সৈয়দ মামুন মাহবুব অভিযোগ করে বলেছেন, দায়িত্ব নেওয়ার পরই দেশে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারতেন ড. মুহাম্মদ ইউনূস। ৮ তারিখে দায়িত্ব নেওয়ার পর তিনি চাইলেই দ্রুত ব্যবস্থা নিতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। সম্প্রতি ‘চরচার’ এক টক শো অনুষ্ঠানে অংশ নিয়ে মামুন মাহবুব এসব কথা বলেছেন।

মামুন মাহবুব বলেছেন, ‘জুলাই আন্দোলনে আহত কিছু মানুষ ড. ইউনূসের সঙ্গে দেখা করতে গিয়ে অভিমান করে বলে দেশের বিভিন্ন জায়গায় এখনো ফ্যাসিস্ট বা স্বৈরাচারের লোকজন রয়েছে। উনি সরকারপ্রধান হিসেবে বলতে পারতেন আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। কিন্তু এটা না বলে তিনি চট্টগ্রামের ভাষায় বললেন শুধু সরকারে না, তোমার গ্রামে নেই। তোমার গ্রামেও তো আছে।

তার মানে তিনি তখন বুঝাতে চেয়েছেন তোমার গ্রামেও তো আছে তাদের ধরো, মারো এরকম কিছু।’ তিনি আরো বলেন, ধানমণ্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙার ঘটনাও ঠিক হয়নি। ৩২ নম্বর ভাঙার প্রসঙ্গ টেনে মামুন মাহবুব বলেন, ‘৩২ নম্বর বাড়ি শুধু শেখ হাসিনার বাবার বাড়ি নয়। এটি সবার বাড়ি।

এটি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ জায়গা। ৩২ নম্বর বাড়ি ভাঙার পেছনে কারা নির্দেশ দিয়েছে, তা খতিয়ে দেখা দরকার। ৩২টা আমাদের মুক্তিযুদ্ধের জাদুঘর। কাদের নির্দেশে এটা ভাঙা হয়েছে এবং কারা জড়িত ছিল তার বড় প্রমাণ ওই দিনই রাতে পাকিস্তানের আইএসআই আনন্দ প্রকাশ করেছে, পাকিস্তান পার্লামেন্টও কথা বলেছে যে এবার শেখ মুজিব তার সাজা পেল।’

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD