রবিবার ১৫ মার্চ, ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ণ

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন শফিকুর রহমান

১৪ মার্চ, ২০২৬ ১১:৫৭:২৩
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য মো. শফিকুর রহমান-কে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের-কে বিরোধীদলের উপনেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

গত ১২ মার্চ এ বিষয়ে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।

জাতীয় সংসদ সচিবালয়ের জারি করা গেজেটে বলা হয়েছে, জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি এবং বিরোধীদলীয় নেতা ও উপনেতা (পারিশ্রমিক ও সুযোগ-সুবিধা) আইন, ২০২১-এর বিধি ২(১)(ত) অনুযায়ী তাদের এ স্বীকৃতি দেওয়া হয়েছে।

গেজেটে আরও উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদে সরকারের বিরোধিতাকারী সংসদীয় দল বা জোটের সদস্য সংখ্যা সর্বাধিক হওয়ায় স্পিকার তাদের বিরোধীদলীয় নেতা ও উপনেতা হিসেবে স্বীকৃতি প্রদান করেছেন।

এর ফলে সংসদে বিরোধীদলের আনুষ্ঠানিক নেতৃত্ব এখন ডা. শফিকুর রহমানের হাতে থাকছে এবং তাকে সহযোগিতা করবেন উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD