শনিবার ১৪ মার্চ, ২০২৬, ০৮:০৪ অপরাহ্ণ
 

ইরানকে প্রতিবেশী দেশগুলোতে হামলা না করার আহ্বান জানাল হামাস

১৪ মার্চ, ২০২৬ ৪:২৬:৪২

এবার মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইরানকে প্রতিবেশী দেশগুলোতে হামলা না করার আহ্বান জানিয়েছে। এই আহ্বানকে আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এক বিবৃতিতে হামাস বলেছে, আন্তর্জাতিক আইন ও নিয়ম মেনে সম্ভাব্য সব উপায়ে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের জবাব দেওয়ার পূর্ণ অধিকার ইরানের রয়েছে। তবে সেই জবাব যেন কোনোভাবেই পার্শ্ববর্তী দেশগুলোর ক্ষতির কারণ না হয়, সে বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

বিবৃতিতে হামাস ইরানের নেতৃত্বকে ভাই সম্বোধন করে বলেছে, প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু না করে বরং এই অঞ্চলের সব দেশের উচিত ঐক্যবদ্ধভাবে আগ্রাসনের মোকাবিলা করা। তারা আঞ্চলিক দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেছে এবং অভিন্ন শত্রুর বিরুদ্ধে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানিয়েছে।

হামাসের মতে, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে একটি দেশের সঙ্গে অন্য দেশের সংঘাত যেন আরও বিস্তৃত আকার না নেয়, সে বিষয়েই সতর্কতা জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার কারণে পুরো অঞ্চলই নিরাপত্তা ঝুঁকির মুখে রয়েছে। এমন পরিস্থিতিতে হামাস চায় ইরান যেন তার সামরিক শক্তি কেবল সরাসরি শত্রুপক্ষের বিরুদ্ধে ব্যবহার করে এবং এতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তেহরানের সম্পর্কে কোনো ফাটল না ধরে। সোর্সঃ আল জাজিরা

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD