প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
 

পবিত্র ওমরাহ পালন করতে সৌদি গেলেন মামুনুল হক

১৪ মার্চ ২০২৬, ১:২২:০০

এবার বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক পবিত্র ওমরাহ্ পালন করতে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন। আজ শনিবার ভোরে একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

সফরকালে তিনি পবিত্র মক্কায় ওমরাহ আদায় করবেন এবং মদিনায় অবস্থান করে মহানবীর (সা.)-এর রওজা জিয়ারত করবেন ।

এ সময় তিনি দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা তাদের আমিরের এই পবিত্র সফরের সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেছেন এবং তিনি যেন নিরাপদে দেশে প্রত্যাবর্তন করতে পারেন, সে জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য