এই অঞ্চলের সব মার্কিন ঘাঁটি বন্ধ করতে হবে: মুজতবা খামেনির প্রথম বার্তা
এবার ইসলামী প্রজাতন্ত্র ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা খামেনি দায়িত্ব পাওয়ার পর প্রথম বার্তা দিয়েছেন। তিনি তার প্রথম বার্তায় ইসলামী বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির শাহাদাতে সবাইকে শোক ও সমবেদনা জানিয়েছেন।
এরপর তিনি জনগণের সহযোগিতা চেয়ে বলেন, যদি আপনাদের শক্তি মাঠে উপস্থিত না থাকে, তবে নেতৃত্ব কিংবা রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানই, যাদের প্রকৃত দায়িত্ব জনগণের সেবা করা, কার্যকরভাবে কাজ করতে পারবে না।
এদিকে নতুন সর্বোচ্চ নেতা চলমান যুদ্ধের প্রসঙ্গ তুলে বলেন- আমি এই অঞ্চলের সব মার্কিন ঘাঁটি বন্ধ করার পরামর্শ দিচ্ছি। এই অঞ্চলে অবস্থিত শত্রুদের ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত থাকবে।
আয়াতুল্লাহ মুজতবা খামেসি বলেন, শত্রুদের কাছে ক্ষতিপূরণ নেওয়া হবে। তারা যদি তা দিতে অস্বীকৃতি জানায় তাহলে আমাদের সিদ্ধান্ত অনুযায়ী তাদের সম্পদ থেকে আমরাই সেই ক্ষতিপূরণ নিয়ে নেব। আর যদি সেটাও সম্ভব না হয় তাহলে আমাদের যতটুকু ক্ষতি করা হয়েছে তাদের সেই পরিমাণ ক্ষতি আমরা করব। সূত্র: ইরান ওয়ার
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য