শনিবার ১৪ মার্চ, ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ণ
 

মোজতবা খামেনিসহ ইরানের শীর্ষ নেতাদের তথ্য পেতে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

১৪ মার্চ, ২০২৬ ১:০৬:২১
ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনিসহ শীর্ষ বেশ কয়েকজন নেতাদের সম্পর্কে তথ্য দেয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। তথ্যের জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের রিওয়ার্ডস ফর জাস্টিস কর্মসূচির অধীনে এক কোটি ডলার পর্যন্ত পুরস্কারের ঘোষণা দেয়া হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) মার্কিন পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে আল জাজিরা জানায়, এসব তথ্যের জন্য সর্বোচ্চ ১ কোটি ডলার পর্যন্ত পুরস্কার দেয়া হবে। একই সঙ্গে তথ্য দাতারা চাইলে পুনর্বাসনের সুযোগও পেতে পারেন।

এ বিষয়ে প্রচারিত এক পোস্টারে বলা হয়েছে, ‘এই ব্যক্তিরা ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর বিভিন্ন অংশকে নেতৃত্ব ও নির্দেশনা দেন। এর প্রেক্ষিতে বিশ্বজুড়ে সন্ত্রাসী কার্যক্রম পরিকল্পনা, সংগঠিত ও বাস্তবায়ন করা হয়ে থাকে।’

যেসব কর্মকর্তার বিষয়ে যুক্তরাষ্ট্র তথ্য খুঁজছে তাদের মধ্যে রয়েছেন- গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিব, উপ-চিফ অব স্টাফ আলি আসগর হেজাজি, মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি, ব্রিগেডিয়ার জেনারেল ইস্কান্দার মোমেনি এবং সুপ্রিম কাউন্সিলের সচিব আলি লারিজানি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD