শনিবার ১৪ মার্চ, ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ণ
 

ইরানকে হয়ত কিছুটা সাহায্য করছে রাশিয়া: ট্রাম্প

১৩ মার্চ, ২০২৬ ১১:৪৪:৫৭
ছবি-সংগৃহীত

চলমান যুদ্ধে ইরানকে রাশিয়া ‘কিছুটা সাহায্য’ করছে বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইউক্রেনকে খোদ যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা উল্লেখ করে রাশিয়ার সাহায্যকে ‘যৌক্তিক’ বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

ইরানকে মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনার বিষয়ে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে রাশিয়া–মার্কিন সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশের পর থেকেই মুখে কুলুপ এঁটেছিল ট্রাম্প প্রশাসন। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এর সত্যতা নিশ্চিত না করলেও বলেছিলেন, সবকিছুই ট্রাম্পের নজরে আছে।

অবশেষে ফক্স নিউজ রেডিওকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘আমার মনে হয় তিনি (রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন) হয়তো একটু সাহায্য করছেন। হ্যাঁ, এমনটা হতে পারে। আর তিনি হয়তো ভাবছেন যে আমরা ইউক্রেনকে সাহায্য করছি, তাই না?’

ট্রাম্প আরও বলেন, ‘হ্যাঁ, আমরা ইউক্রেনকে সাহায্য করছি। আর তাই পুতিন এমনটা বলেন এবং চীনও একই কথা বলবে। ব্যাপারটা এমনই—ওরা করে, আমরাও করি।’

রাশিয়া এবং চীন অবশ্য ইরানকে সরাসরি সহায়তার কথা স্বীকার করেনি। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, এই দুই দেশ তাদের রাজনৈতিক এবং অন্যান্যভাবে সহায়তা করছে। তবে যুদ্ধ চলাকালে এর চেয়ে বেশি কিছু জানাতে রাজি হননি তিনি। সূত্র: সিএনএন

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD