টেকনো মেগা ঈদ ফেস্ট-এ ঈদ আনন্দ হবে দ্বিগুণ
ছবি: সংগৃহীত
বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড টেকনো ঈদ উপলক্ষে ঘোষণা করেছে বিশেষ ক্যাম্পেইন টেকনো মেগা ঈদ ফেস্ট। এই অফারের আওতায় ক্যামন সিরিজ অথবা পোভা সিরিজ থেকে যেকোনো মডেল কিনলে ক্রেতারা পাবেন নিশ্চিত উপহার। দেশজুড়ে স্মার্টফোন গ্রাহকদের ঈদের কেনাকাটাকে আরও আনন্দময় ও লাভজনক করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত শর্ত অনুযায়ী প্রতিটি ক্রয়ের সঙ্গে থাকবে নিশ্চিত পুরস্কার।
এই ক্যাম্পেইনের অংশ হিসেবে ক্যামন বা পোভা সিরিজের যেকোনো ফোন কিনলেই টেকনোর ঈদ গিফট পুল থেকে একটি উপহার পাওয়া যাবে। উপহার হিসেবে থাকতে পারে এআইওটি মেগা প্যাক, যাতে ল্যাপটপ, ইয়ারবাড, স্মার্টওয়াচ ও ট্যাবলেটের মতো ডিভাইস। এছাড়াও আলাদা একটি এআইওটি ডিভাইস, ছয় মাসের স্ক্রিন ইনস্যুরেন্স এবং একটি প্রিমিয়াম ব্যাকপ্যাক পাওয়ার সুযোগও থাকছে এ অফারে। ক্যাম্পেইনের নীতিমালা ও শর্ত অনুযায়ী উপহারগুলো দেওয়া হবে।
এর পাশাপাশি নির্বাচিত মডেলের জন্য সহজ কিস্তি সুবিধাও চালু করেছে টেকনো। ক্যামন ৫০ সিরিজ এবং পোভা কার্ভ ২ ফাইভজি কিনলে গ্রাহকরা পেতে পারেন ০% ডাউন পেমেন্ট এবং সর্বোচ্চ ১২ মাসের ইএমআই সুবিধা। এই সুবিধাগুলো গ্রাহকরা উপভোগ করতে পারবেন প্রযোজ্য শর্তাবলী অনুযায়ী।
এই অফারটি বর্তমানে দেশের বিভিন্ন টেকনো রিটেইল আউটলেটে পাওয়া যাচ্ছে। পণ্যের তথ্য, মডেলের প্রাপ্যতা এবং ক্যাম্পেইনের আপডেট জানতে গ্রাহকরা নিকটস্থ টেকনো আউটলেটে যেতে পারেন বা টেকনো বাংলাদেশ-এর অফিসিয়াল চ্যানেলগুলোতে ভিজিট করতে পারেন।
আরও তথ্যের জন্য ভিজিট করুন http://www.tecno-mobile.com/bd অথবা টেকনো বাংলাদেশ-এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজগুলোতে ঘুরে আসুন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য