শনিবার ১৪ মার্চ, ২০২৬, ০৬:২৮ অপরাহ্ণ
 

প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদে কালেমা তাইয়্যিবা স্থাপন

১২ মার্চ, ২০২৬ ১১:২০:৫৩

এবার জাতীয় সংসদের অধিবেশন কক্ষে স্পিকারের চেয়ার বরাবর পেছনের উঁচু দেয়ালে পবিত্র কালেমা তাইয়্যিবা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ (সা.) লেখা আরবি ক্যালিগ্রাফি স্থাপন করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে গতকাল বুধবার (১১ মার্চ) এ ক্যালিগ্রাফিটি স্থাপন করা হয়। গতকাল সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জাতীয় সংসদ সচিবালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম সংসদ সচিবালয়ে অফিস করেন তিনি।

এ সময় জাতীয় সংসদের সংশ্লিষ্ট শাখাকে কালেমা তাইয়্যিবা লেখা আরবি ক্যালিগ্রাফিটি অধিবেশন কক্ষে স্থাপনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD