বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬, ০১:০৯ অপরাহ্ণ
 

ইরাকের বন্দরে বিদেশি ২ তেলবাহী ট্যাংকারে ‘ইরানের হামলা’, নিহত ১

১২ মার্চ, ২০২৬ ৯:৪০:৪৫
ছবি: সংগৃহীত

ইরাকের আল-ফাও বন্দরে দুটি বিদেশি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় একজন ক্রু সদস্য নিহত হয়েছেন এবং আরও ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইরাকি সেনাবাহিনী। এই ঘটনায় ইরানকে দায়ী করেছে ইরাক। লাইভ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেআল জাজিরা।

ইরাকের সেনাবাহিনীর মুখপাত্র সাদ মান জানান, দুটি তেলবাহী জাহাজের ওপর ‘নাশকতামূলক কাপুরুষোচিত হামলা’ চালানো হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরাক নিউজ এজেন্সিকে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, হামলাটি ইরাকের আঞ্চলিক জলসীমার ভেতরে ঘটেছে।

তিনি বলেন, ‘এই হামলা ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন।’ এ ঘটনায় ইরাক আইনি পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করছে বলেও জানান তিনি।

অন্যদিকে এক ইরাকি নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে যে ইরানের বিস্ফোরক বোঝাই নৌকা এই হামলার পেছনে থাকতে পারে।

হামলার পর দুটি জাহাজেই আগুন ধরে যায় এবং দ্রুত জরুরি উদ্ধার অভিযান শুরু করা হয়। এতে বেশ কয়েকজন নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD