বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ণ
 

নিজ দেশে নতুন করে বড় বিপদে নেতানিয়াহু

১১ মার্চ, ২০২৬ ১১:৩৪:১৯
ছবি: সংগৃহীত

ইসরাইলের বিচার মন্ত্রণালয়ের ‘ক্ষমা বিভাগ’ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতি মামলায় ক্ষমা আবেদন মঞ্জুরের সুপারিশ করেনি বলে হিব্রু গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। বুধবার বিচার মন্ত্রণালয় জানায়, নেতানিয়াহুর ক্ষমা আবেদনের বিষয়ে বিভাগটি তাদের আইনি অবস্থানসংবলিত প্রতিবেদন প্রস্তুত করে হেরিটেজ মন্ত্রী এলিয়াহুর কাছে পাঠিয়েছে।

বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন তাকে এই প্রশাসনিক প্রক্রিয়াটি তদারকির দায়িত্ব দিয়েছিলেন। প্রতিবেদনটি পরে ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের কাছে পাঠানো হবে। তিনিও শেষ পর্যন্ত ক্ষমা দেওয়া হবে কি না সে সিদ্ধান্ত নেবেন।

দ্য টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর ক্ষমা আবেদন বর্তমান আইনি শর্ত পূরণ করেনি। কারণ তার বিরুদ্ধে চলমান বিচার এখনো শেষ হয়নি এবং তিনি এখনো দোষী সাব্যস্ত হননি। পাশাপাশি তিনি তার আবেদনে কোনো অপরাধ স্বীকার করেননি বা অনুতাপও প্রকাশ করেননি।

ইসরাইলের সর্বোচ্চ আদালত আগেই রায় দিয়েছিল যে বিশেষ পরিস্থিতিতে দোষী সাব্যস্ত হওয়ার আগেও ক্ষমা দেওয়া সম্ভব। তবে সে ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে অভিযোগ স্বীকার করতে হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ক্ষমা দেওয়ার জন্য প্রেসিডেন্ট আইজ্যাকের ওপর চাপ সৃষ্টি করছেন বলে জানা গেছে। তবে প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি কোনো বাহ্যিক প্রভাব ছাড়াই নিজস্ব বিবেচনায় সিদ্ধান্ত নেবেন।

উল্লেখ্য, ঘুষ, জালিয়াতি ও আস্থাভঙ্গের অভিযোগে বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ২০২০ সাল থেকে বিচার চলছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD