ঢাকা থেকে কুমিল্লা আসতেই উধাও ২০ কার্টন খেজুর
ছবি: সংগৃহীত
সৌদি আরবের বাদশাহ ‘কিং সালমান হিউমেনিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’ থেকে প্রাপ্ত ৫২০ কার্টুন খেজুর ঢাকা থেকে কুমিল্লা পৌঁছানোর পর ৫০০ কার্টুন হয়ে যায়। বাকি ২০ কার্টুন কোথায় উধাও হয়েছে, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে।
গত ৮ মার্চ সোমবার কুমিল্লা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জাবেদ আলী ১৭টি উপজেলায় জনসংখ্যার অনুপাতে পাঁচশো কার্টুন খেজুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রেরণ করেন।
জেলা প্রশাসকের কার্যালয় দুর্যোগ ও ব্যবস্থাপনা ত্রাণ শাখার চিঠিতে দেখা যায়, ৫০০ কার্টুন খেজুর বিতরণ করা হয়েছে। তবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে কুমিল্লা জেলার জন্য ৫২০ কার্টুন খেজুর প্রেরণ করা হয়েছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তানিম আহমেদ নামে একজন লিখেছেন, “সৌদি আরবের বাদশাহ এর দেওয়া খেজুর ঢাকা থেকে কুমিল্লা আসতে যদি ২০ কার্টুন উধাও হয়ে যায়, এটা মেনে নেওয়া যায় না। যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”
এই বিষয়ে জানতে চাইলে কুমিল্লা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জাবেদ আলী ‘আমার দেশ’কে বলেন, “আপনি কী বলতে চান? আমি পাঁচশো কার্টুন পেয়েছি। ওয়েবসাইটে নম্বর আছে, আপনি ফোন দিয়ে ডিজিকে জিজ্ঞেস করেন, কুমিল্লায় কত কার্টুন খেজুর দিয়েছে। আমাদেরকে পাঁচশো কার্টুন দিয়েছে ঢাকা থেকে। চিঠি পরিবর্তন করা হয়েছে কিন্তু এখনো ওয়েবসাইটে পরিবর্তন করেনি।”
এই বিষয়ে জানতে কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি এবং হোয়াটসঅ্যাপে খুদেবার্তা পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য