বুধবার ১১ মার্চ, ২০২৬, ১০:১৬ অপরাহ্ণ
 

হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, ২৩ নাবিক উদ্ধার

১১ মার্চ, ২০২৬ ৮:০০:৪৯
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে ‘অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের’ আঘাতে অন্তত তিনটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি জাহাজে আগুন ধরে যায় এবং সেখান থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়। একটি জাহাজে থাকা ২৩ জন নাবিককে উদ্ধার করা হচ্ছে বলে জানানো হয়েছে। প্রকাশিত ছবিতে দেখা যায়, আগুন ধরে যাওয়া জাহাজটি থেকে কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। খবর বিবিসির।

এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দাবি করে, তারা ওই এলাকায় ইরানের ১৬টি মাইন বসানো জাহাজ ‘ধ্বংস’ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছিলেন, হরমুজ প্রণালিতে যেন তারা কোনো নৌ-মাইন না বসায়। এদিকে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে তাদের হামলা অব্যাহত রেখেছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতে ইরানি হামলার খবর পাওয়া গেছে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দরের কাছে দুটি ড্রোন ভূপাতিত হয়ে পড়লে চারজন আহত হন। তবে এ ঘটনায় বিমান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। সাম্প্রতিক কয়েক দিনে ওই এলাকায় এটি দ্বিতীয় ড্রোন হামলার ঘটনা। অন্যদিকে ইসরায়েলও ইরান ও লেবাননে নতুন করে হামলা শুরু করেছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে একটি অ্যাপার্টমেন্ট ভবনে ইসরায়েলি হামলা চালানো হয়েছে।

এদিকে ইরানের পুলিশ প্রধান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সরকারবিরোধী বিক্ষোভে নামার কথা ভাবছেন এমন যে কোনো ব্যক্তির সঙ্গে ‘শত্রুর মতোই আচরণ করা হবে’।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD