প্রচ্ছদ / শিক্ষা / বিস্তারিত
 

গোটা মধ্যপ্রাচ্যে হামলার নতুন লক্ষ্যবস্তু নির্ধারণ করল ইরান, টার্গেট ২ দেশ

১১ মার্চ ২০২৬, ৭:৪৪:৪৫

ছবি: সংগৃহীত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের ওপর হামলার হুমকি দিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের গুরুত্বপূর্ণ ব্যাংকে হামলার পর ইরানের সামরিক বাহিনী হুমকি দিয়ে বলেছে, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এবার লক্ষ্যবস্তুতে পরিণত করবে ইরান। খবর বিবিসির।

ইরানের খাতাম আল-আনবিয়া যৌথ কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি বলেন, ‘ইরান এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক এবং ব্যাংকিং স্বার্থে হামলা চালাবে।’ তিনি বলেছেন, ‘ব্যর্থ অভিযানের পর সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনী এবং নিষ্ঠুর ইহুদিবাদী ইসরায়েল ইরানের একটি ব্যাংককে লক্ষ্যবস্তু করেছে।’

ইব্রাহিম জুলফিকারি বলেন, ‘এমন অবৈধ ও নজিরবিহীন কর্মকাণ্ডের মাধ্যমে শত্রুরা আমাদের এই অঞ্চলে তাদের সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকগুলোতে আঘাত করতে বাধ্য করছে।’ ইরানি এই মুখপাত্র মধ্যপ্রাচ্যজুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য