বুধবার ১১ মার্চ, ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ণ
 

পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় বাংলাদেশের

১১ মার্চ, ২০২৬ ৬:৩৫:১২
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় পেয়েছে বাংলাদেশ। ইফতারের জন্য ৪০ মিনিটের বিরতি নির্ধারিত থাকলেও ইফতারের আগেই ম্যাচ শেষ করে দিয়েছে টাইগাররা। পাকিস্তানের ছুঁড়ে দেওয়া ১১৪ রানের মামুলি লক্ষ্য মাত্র ১৫ ওভার ১ বলে অতিক্রম করে ফেলেছেন তামিম-শান্তরা।

এর আগে, বুধবার (১১ মার্চ) মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নামে পাকিস্তান। ইনিংসের শুরুতে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান মিতব্যয়ী বোলিং করলেও উইকেটের দেখা পাচ্ছিলেন না। অধিনায়ক মেহেদি হাসান মিরাজ সপ্তম ওভারে নিজে আক্রমণে এলেও ব্রেকথ্রু আসছিল না। পাওয়ার প্লের শেষ ওভারে তাসকিনকে সরিয়ে নাহিদ রানার হাতে বল তুলে দেন মিরাজ, আর সেখানেই শুরু হয় ‘রানা শো’।

আক্রমণে এসেই নিজের প্রথম ওভারের শেষ বলে সাহিবজাদা ফারহানকে (২৭) পয়েন্টে আফিফ হোসেনের ক্যাচে পরিণত করেন নাহিদ। এই উইকেটের মাধ্যমেই ভাঙে পাকিস্তানের ৪১ রানের উদ্বোধনী জুটি। এরপর নিজের পরের চার ওভারের প্রতিটিতেই উইকেট তুলে নিয়ে ইতিহাস গড়েন এই তরুণ পেসার। একে একে শ্যামল হোসাইন, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগাকে সাজঘরে ফিরিয়ে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট (ফাইফার) পূর্ণ করেন তিনি। মিরপুরের উইকেটে নাহিদ রানার বাউন্স আর গতির সামনে রিজওয়ান-সালমানরা কার্যত চোখে সর্ষে ফুল দেখেছেন।

নাহিদের তৈরি করা ধ্বংসস্তূপে এরপর আঘাত হানেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। ১৯তম ওভারে আব্দুল সামাদকে লিটনের গ্লাভসবন্দি করার পর হোসাইন তালাত ও শাহিন শাহ আফ্রিদি কেউ ফিরিয়ে দেন তিনি। এতে মাত্র ৮২ রানেই ৯ উইকেট হারিয়ে ১০০-র নিচে অলআউট হওয়ার শঙ্কায় পড়ে পাকিস্তান। তবে শেষ উইকেটে ফাহিম আশরাফ ও আবরার আহমেদের ৩২ রানের লড়াকু জুটি তাদের লজ্জা কিছুটা কমায়। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন ফাহিম আশরাফ। বাংলাদেশের পক্ষে ২৪ রান দিয়ে ৫ উইকেট নেন নাহিদ রানা।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD