বুধবার ১১ মার্চ, ২০২৬, ০৭:১১ অপরাহ্ণ
 

যুদ্ধজাহাজে হামলায় নিহত ৮৪ নাবিকের মরদেহ ইরানি দূতাবাসে হস্তান্তরের নির্দেশ

১১ মার্চ, ২০২৬ ৫:১৬:১২

এবার শ্রীলঙ্কার কাছে যুক্তরাষ্ট্রের সাবমেরিনের আঘাতে ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’ থেকে উদ্ধার করা ৮৪ নাবিকের মরদেহ ইরানি দূতাবাসের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছে শ্রীলঙ্কার একটি আদালত। খবর বিবিসির।

গত চৌঠা মার্চ সকালে একটি মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় দেনা ফ্রিগেট ডুবে যায়। শ্রীলঙ্কা তখন জাহাজটির ৩২ জন নাবিককে উদ্ধার করতে সক্ষম হয়। ইরানের সামরিক বাহিনীর ওয়েবসাইট গতকাল জানিয়েছে, দেনা জাহাজে নিহত ১০৪ জন নাবিকের মধ্যে ৮৪ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে এবং সেগুলো শীঘ্রই ইরানে ফেরত পাঠানো হবে।

প্রতিবেদন অনুযায়ী, শ্রীলঙ্কার ডুবুরিরা চেষ্টা করেও জাহাজের বাকি ২০ নাবিকের কোনো হদিস পায়নি। ইরানের সেনাবাহিনী তাদেরকে “অমর” বলে উল্লেখ করেছে। ইরানে যুদ্ধ শুরুর প্রায় দুই সপ্তাহ আগে ফেব্রুয়ারিতে দিনা ফ্রিগেট ভারতে আয়োজিত আন্তর্জাতিক মহড়া ‘গ্লোবাল ফ্লিট রিভিউ ২০২৬’-এ অংশ নিয়েছিল। এই ঘটনায় যুক্তরাষ্ট্রকে গভীরভাবে অনুতপ্ত হতে হবে বলে সতর্ক করেছে ইরান।

ভারতের সাবেক পররাষ্ট্রসচিব কানওয়াল সিবাল এক্সে লিখেছেন, ‘আমরা যদি তাদেরকে সামরিক মহড়ায় আমন্ত্রণ না জানাতাম, তাহলে হয়তো এমনটি ঘটত না। আমরা ছিলাম স্বাগতিক।’ তিনি আরও লিখেছেন, মহড়ার নিয়ম অনুযায়ী জাহাজগুলোতে কোনো গোলাবারুদ রাখা যেত না, ফলে জাহাজটি ছিল প্রতিরক্ষাহীন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD