বুধবার ১১ মার্চ, ২০২৬, ০৬:০৯ অপরাহ্ণ
 

জ্বালানি নিয়ে বাংলাদেশের জলসীমায় ১০ জাহাজ

১১ মার্চ, ২০২৬ ৪:০০:০১

এবার জ্বালানি নিয়ে ১০টি জাহাজ বাংলাদেশের জলসীমায় রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বন্দর জলসীমায় ৬টি জাহাজ থেকে জ্বালানি খালাস কার্যক্রম চলছে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। 

আজ বুধবার (১১ মার্চ) সকালে বন্দর ভবনে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা জানান বন্দরের বোর্ড সদস্য কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ। 

তিনি জানান, বন্দরের জলসীমার পথে থাকা চারটি জাহাজের মধ্যে দুটিতে এলএনজি ও বাকি দুটিতে এলপিজি ও গ্যাসোলিন রয়েছে। জ্বালানি সরবরাহ গতিশীল করতে সমন্বিতভাবে কাজ করছে বন্দর কর্তৃপক্ষ। এছাড়া বহিঃ নোঙ্গরে থাকা জ্বালানিবাহী জাহাজগুলোর নিরাপত্তায় নৌবাহিনী,  কোস্টগার্ডসহ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। 

উল্লেখ্য, এর আগে গত এক সপ্তাহে জ্বালানি খালাস করে চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে ৮ টি জাহাজ।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD