মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ণ
 

আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র অবস্থান পরিবর্তন করবো না: প্রধানমন্ত্রী

১০ মার্চ, ২০২৬ ৪:৩৯:৪৫

এবার নির্বাচনকালীন প্রতিশ্রুতি থেকে বিন্দু মাত্র অবস্থান পরিবর্তন করবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, বর্তমান বাংলাদেশে জনগণের প্রতিনিধিমূলক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এ দেশের মানুষের কাছে সরকার জবাব দিতে বাধ্য। আজ মঙ্গলবার (১০ মার্চ) বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে ‘ফ্যামিলি কার্ড’ এর পাইলটিং পর্যায়ে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন। 

এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। নারীদের ক্ষমতায়ন সম্ভব না হলে দেশকে কোনোভাবে সামনে এগিয়ে নেওয়া সম্ভব না। বিএনপি যখন এর আগে ক্ষমতায় ছিলো তখন দেশনেত্রী খালেদা জিয়া নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন। আজকে নারী সমাজকে অর্থনৈতিকভাবে আমরা সচ্ছল করতে চাই। আমরা ক্ষমতায় আসার আগেই পরিকল্পনা করেছি কিভাবে নারীদের ক্ষমতায়ন করবো, অর্থনৈতিকভাবে সচ্ছল করবো। এবং তার অংশ হিসেবে ফ্যামিলি কার্ড সারাদেশে আমরা বিতরণ করা শুরু করলাম। আমাদের ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্টে ৩৭ হাজার নারী অংশগ্রহণ করেছেন। 

কড়াইল, ভাসানটেক ও সাততলা এলাকায় প্রায় ১৫ হাজার নারীকে আজ ফ্যামিলি কার্ডের আওতায় আনা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমি বিশ্বাস করি বিএনপি সরকার বাংলাদেশের ৪ কোটি পরিবারকে এই কার্ডের আওতায় নিয়ে আসবে। আগামী ৫ বছরের মধ্যে সকলকে এই সুবিধার আওতায় নিয়ে আসা হবে। আমরা একটি দায়িত্বশীল সরকারের দায়িত্ব পালন করতে চাই, যে সরকার কাজ করবে দেশের জন্য। আমরা জনগণের কাছে জবাবদিহি থাকতে চাই। আমারা সরকার গঠনের ১ মাসের মধ্যে আমাদের ফ্যামিলি কার্ড প্রদানের যে প্রস্তুতি তা আমরা বাস্তবায়ননের কাজ শুরু করেছি। 

কৃষক কার্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমাদের প্রতিশ্রুতির আরেকটি হলো কৃষি কার্ড। এর বাস্তবায়নও আমরা শুরু করেছি। আজকের দিনে আমার যে ৩৭ হাজার নারীকে ফ্যামিলি কার্ড তুলে দিতে সক্ষম হয়েছি ঠিক একইভাবে আগামী মাসের ভেতরে আমরা কৃষক ভাইদের কাছেও কৃষি কার্ড দিতে সক্ষম হবো।  আমরা বলেছিলাম যাদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে সুদ সহ আমরা তা মওকুফ করবো। গত সপ্তাহে সুদ সহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে দেওয়া হয়েছে। 

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD