ইরানের নতুন সর্বোচ্চ নেতা সংবিধানের আলোকে নির্বাচিত হয়েছেন: চীন
ছবি: সংগৃহীত
বেইজিং কোনও অজুহাতে অন্য দেশগুলোর ঘরোয়া বিষয়ে হস্তক্ষেপের বিরোধী। ইরানের নতুন সর্বোচ্চ নেতা দেশটির সংবিধানের আলোকে নির্বাচিত হয়েছে বলে মনে করে চীন। ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন প্রসঙ্গে প্রশ্নের জবাবে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন। সোমবার (৯ মার্চ) ইরানের বিশেষজ্ঞ পরিষদ এক বিবৃতিতে মোজতবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা করেন। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলায় সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হওয়ার পর সংবিধানের আলোকে তার উত্তরসূরি বেছে নিয়েছে ইরান।
ইসনার বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা পার্স-টুডে জানিয়েছে, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন প্রসঙ্গে আজ (সোমবার) এক প্রতিক্রিয়ায় বলেছেন, আমরা এ সম্পর্কিত সংবাদগুলো লক্ষ্য করছি। ইরান তাদের সংবিধানের আলোকে এ সিদ্ধান্ত নিয়েছে।
চীনা মুখপাত্র আরও বলেছেন, বেইজিং কোনও অজুহাতে অন্য দেশগুলোর ঘরোয়া বিষয়ে হস্তক্ষেপের বিরোধী। ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগলিক অখণ্ডতার প্রতি অবশ্যই সম্মান দেখাতে হবে।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্টে ভ্লাদিমির পুতিন ইরানের নবনির্বাচিত সর্বোচ্চ নেতাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, আমি নিশ্চিত যে আপনি আপনার পিতার কাজকে সগৌরবে অব্যাহত রাখবেন। ইরানের জনগণকে মারাত্মক চ্যালেঞ্জের মুখেও ঐক্যবদ্ধ রাখবেন।
তেহরানের প্রতি মস্কোর সমর্থন অব্যাহত থাকার কথা উল্লেখ করে পুতিন বলেছেন, তেহরানের প্রতি অকুণ্ঠ সমর্থন অব্যাহত থাকবে। ইরানি বন্ধুদের সঙ্গে সংহতির কথা আবারও জোর দিয়ে বলতে চাই।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য