মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬, ১০:৩৬ অপরাহ্ণ
 

মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

৯ মার্চ, ২০২৬ ৭:১৯:৩৫
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনস চারটি রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত করেছে। সোমবার (৯ মার্চ) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটের ফ্লাইট পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বন্ধ থাকবে। পাশাপাশি, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইট আগামী ১০ মার্চ পর্যন্ত স্থগিত থাকবে, পরবর্তী পরিস্থিতি অনুযায়ী এগুলি পুনরায় চালু করা হতে পারে।

এদিকে, ইরান-ইসরাইল সংঘাতের পরিপ্রেক্ষিতে বন্ধ থাকা জেদ্দা, মদিনা ও আরও দুটি রুটে ফ্লাইট পুনরায় চালু হয়েছে বলে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, নিরাপত্তা বিবেচনায় দুবাই রুটেও ফ্লাইট চালুর চেষ্টা চলছে, এবং অন্যান্য রুটের বিষয়ে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

সোমবার (৯ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বন্ধ থাকা জেদ্দা, মদিনাসহ চারটি রুটে ফ্লাইট চালু হয়েছে। দুবাইয়ে চালুর চেষ্টা চলছে। নিরাপত্তা মাথায় রেখে অন্য রুটে চিন্তা করা হচ্ছে।

এ সময় রশিদুজ্জামান মিল্লাত বলেন, বাংলাদেশ বিমানকে ঢেলে সাজাতে উদ্যোগ নেয়া হচ্ছে। জনগণের স্বার্থে বিমানের সার্ভিস নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। জনসাধারণের ভোগান্তি কমাতে স্ক্যানার মেশিন তিনটি করা হচ্ছে।

‘টিকিটের দাম সহনীয় পর্যায়ে আনতে কাজ হচ্ছে। ভঙ্গুর অবস্থায় ছিল, আইন মেনে কিছু করা হয়নি আগে’, যোগ করেন তিনি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD