সোমবার ৯ মার্চ, ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ণ
 

এবার বাহরাইনের প্রধান তেল শোধনাগারে হামলা!

৯ মার্চ, ২০২৬ ৫:৩৩:৪০

 এবার বাহরাইনের প্রধান তেল শোধনাগারে হামলার ঘটনা ঘটেছে। হামলার পরপরই শোধনাগার এলাকা থেকে আকাশে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। সোমবার (৯ মার্চ) প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এদিকে হামলার শিকার প্রতিষ্ঠানটি হলো বাহরাইন পেট্রোলিয়াম কোম্পানি (বাপ্কো), যা বাহরাইনের জ্বালানি খাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল শোধনাগার পরিচালনা করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে সরকারি সূত্র থেকে ধারণা দেওয়া হয়েছিল—ইরানের ড্রোন হামলার কারণেই শোধনাগারটিতে ক্ষয়ক্ষতি হয়েছে এবং এতে কয়েকজন আহত হয়েছেন। হামলার কিছুক্ষণ পরই শোধনাগার এলাকা থেকে ঘন ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়তে দেখা যায়।

পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন কোম্পানিটি জানায়, হামলার পর পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এ কারণে চুক্তি অনুযায়ী তেল সরবরাহের বাধ্যবাধকতা আপাতত পূরণ করা সম্ভব হচ্ছে না। ঘটনার পর মধ্যপ্রাচ্যের জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে। সূত্র: রয়টার্স.

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD