লেবাননের আবাসিক এলাকায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুঁড়েছে ইসরায়েল
এবার মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সোমবার (৯ মার্চ) অভিযোগ করেছে, গত সপ্তাহে দক্ষিণ লেবাননের একটি শহরের আবাসিক এলাকায় ইসরায়েল ‘অবৈধভাবে’ সাদা ফসফরাস ব্যবহার করেছে। এটি আন্তর্জাতিক মানবিক আইনের একটি লঙ্ঘন।
নিউইয়র্কভিত্তিক এই সংস্থাটি এক প্রতিবেদনে জানায়, গত মঙ্গলবার (৩ মার্চ) দক্ষিণ লেবাননের ইয়হমর শহরের আবাসিক এলাকায় ইসরায়েলি বাহিনী সাদা ফসফরাস ব্যবহার করেছে।
মানবাধিকার সংগঠনটি আরও জানায়, তারা সাতটি ছবি যাচাই ও জিওলোকেশন করেছে ভেরিফাই করেছে, যেখানে দেখা গেছে শহরের আবাসিক এলাকায় আকাশে বিস্ফোরিত সাদা ফসফরাস গোলা নিক্ষেপ করা হচ্ছে এবং ওই এলাকায় অন্তত দুটি বাড়ি ও একটি গাড়িতে আগুন লাগার ঘটনায় সিভিল ডিফেন্স কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।
বার্তা সংস্থা এএফপি জানায়, সাদা ফসফরাস এমন একটি রাসায়নিক পদার্থ যা অক্সিজেনের সংস্পর্শে এলে সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে। তবে এই গোলা দাহ্য অস্ত্র হিসেবেও ব্যবহৃত হতে পারে এবং এটি আগুন লাগাতে পারে। ভয়াবহ দগ্ধ হওয়া, শ্বাসতন্ত্রের ক্ষতি, অঙ্গ বিকল হওয়া এমনকি মৃত্যুর কারণও হতে পারে। লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি হামলায় অন্তত ৩৯৪ জন নিহত হয়েছেন এবং পাঁচ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

























মন্তব্য