সোমবার ৯ মার্চ, ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ণ
 

ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১৩, আহত প্রায় ২০০০ জন

৯ মার্চ, ২০২৬ ২:০৩:০৩

এবার মধ্যপ্রাচ্যে গত সপ্তাহ থেকে চলমান সংঘাতে ইসরায়েলে চালানো ইরানি হামলায় অন্তত ১৩ জন ইসরায়েলি নিহত ও ১ হাজার ৯২৯ জন আহত হয়েছেন। ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব হতাহতের তথ্য জানিয়েছে। 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইরানের হামলায় আরও ১৫৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বর্তমানে ১১২ জনের মতো হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে নয়জনের অবস্থা আশঙ্কাজনক।

মন্ত্রণালয়টি ইসরায়েলিদের ‘সতর্কতার’ সঙ্গে বোম্ব শেল্টারগুলোতে যাওয়ার আহ্বান জানিয়েছে। দৌড়ে ও তাড়াহুড়া করে এসব আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় অনেকেই আহত হচ্ছেন বলে উল্লেখ করেছে তারা।

এদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রয়েছে। তারা বলেছে, হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। সূত্র- আনাদলু

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD