যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইরানের সর্বোচ্চ নেতা ‘বেশি দিন টিকবে না’: ট্রাম্প
এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অনুমোদন প্রয়োজন হবে। তিনি সতর্ক করে বলেন, ওয়াশিংটনের সমর্থন ছাড়া ওই নেতা বেশি দিন টিকতে পারবেন না।
মার্কিন সংবাদমাধ্যম এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আগের নেতৃত্বের সঙ্গে যুক্ত কেউ যদি ভালো নেতা হিসেবে প্রমাণিত হন, তাহলে তাকেও অনুমোদন দেওয়া হতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন, ইরান চাইলে ১০ দিনের কম সময়েই অস্ত্রমানের পারমাণবিক উপাদান তৈরি করতে পারে। তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় অংশ নাতানজ, ফরদো, ইসফাহান প্ল্যান্টে সংরক্ষিত রয়েছে।
ট্রাম্প বলেন, প্রয়োজন হলে ওই ইউরেনিয়াম জব্দ করতে যুক্তরাষ্ট্র বিশেষ বাহিনী পাঠানোর বিষয়ও বিবেচনা করছে। তিনি বলেন, সব বিকল্পই খোলা আছে।
যুদ্ধ কত দিন চলবে—এ প্রশ্নের জবাবে ট্রাম্প নির্দিষ্ট সময় বলেননি। তবে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের বাহিনী পরিকল্পনার তুলনায় এগিয়ে আছে। গত সপ্তাহে তিনি ধারণা দিয়েছিলেন, সংঘাত চার থেকে পাঁচ সপ্তাহ পর্যন্ত চলতে পারে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য