হরমুজ প্রণালিতে আমিরাতি টাগবোটে হামলা, নিখোঁজ ৩ নাবিক
ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালিতে হামলায় সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী একটি টাগবোট ডুবে গেছে। এ ঘটনায় টাগবোটে থাকা ৭ জন নাবিকের মধ্যে ৩ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ডুবে যাওয়া টাগবোটটির নাম মুসাফা। যে ৩ জন নাবিক নিখোঁজ হয়েছেন তারা সবাই ইন্দোনেশিয়ার নাগরিক। রোববার (৮ মার্চ) এক বিবৃতিতে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ৬ মার্চ ঘটেছে এ ঘটনা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, টাগবোটটিতে ‘বিস্ফোরক’ কোনো কিছুর হামলা হয়েছিল।
এদিকে পৃথক এক বিবৃতিতে আন্তর্জাতিক সমুদ্র চলাচল নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ড জানিয়েছে, টাগবোটটিতে দু’টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছিল। তবে এ ব্যাপারে এখনও আমিরাতের পক্ষ থেকে কোনো দাপ্তরিক প্রতিক্রিয়া আসেনি।
টাগবোট হলো ছোটো এবং শক্তিশালী একপ্রকার সামুদ্রিক জাহাজ, যেগুলো অন্যান্য বড় জাহাজ, অচল জলযান এবং ভাসমান স্থাপনাকে ধাক্কা দিয়ে বা টেনে গন্তব্যে নিয়ে যায়।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরর পর হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে কড়া বিধিনিষেধ জারি করেছিল ইরান। দেশটির প্রতিরক্ষা বাহিনীর এলিট শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে বলেছিল, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপ এবং তাদের মিত্র দেশগুলোর জাহাজ এই প্রণালি দিয়ে চলাচল করলে সেগুলোকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করবে ইরান।
সূত্র: সিএনএ
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য