সোমবার ৯ মার্চ, ২০২৬, ০২:৪৫ অপরাহ্ণ
 

হিজবুল্লাহর হামলায় ২ ইসরায়েলি সেনা নিহত

৮ মার্চ, ২০২৬ ১১:১৪:২২
ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছে। গত সোমবার (২ মার্চ) লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে নতুন করে সংঘাত শুরুর পর এটাই ইসরায়েলি বাহিনীতে প্রথম প্রাণহানির ঘটনা। ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

আইডিএফ অবশ্য সংক্ষিপ্ত এই বিবৃতিতে ঘটনার বিস্তারিত বা হতাহতের পরিচয় প্রকাশ করেনি। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন শুরুর পর প্রতিশোধমূলক অভিযানের অংশ হিসেবে ইসরায়লে হামলা শুরু করে হিজবুল্লাহ।

ইসরায়েলের পাল্টা হামলায় লেবাননে ৮৩ শিশুসহ অন্তত ৪০০ জনের প্রাণহানি হয়েছে। নতুন করে সংঘাত শুরুর পর হিজবুল্লাহর সশস্ত্র কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করেছে লেবাননের সরকার। তবে ‘দুর্বল’ সামরিক বাহিনী দিয়ে সেই পদক্ষেপ কার্যকর করতে পারেনি।

এদিকে লেবাননে নির্বিচার বোমাবর্ষণের জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ইসরায়েল। তারা লেবাননে দায়িত্বরত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ওপরও হামলা চালিয়েছে। এতে ঘানার দু’জন শান্তিরক্ষী গুরুতর আহত হয়েছে। জাতিসংঘ, ঘানা, জার্মানিসহ কয়েকটি দেশ এই হামলার নিন্দা জানিয়েছে।

নতুন করে সংঘাত শুরুর পর দক্ষিণ লেবাননে ব্যাপক প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী। কয়েকদিন আগে হিজবুল্লাহর এক হামলায় ইসরায়েলের অর্থমন্ত্রীর ছেলেসহ অন্তত ৮ ইসরায়েলি সেনা আহত হয়। যাদের মধ্যে অন্তত পাঁচজন গুরুতর আহত বলে জানায় আইডিএফ। সূত্র: রয়টার্স

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD