হাদির হত্যাকারী ফয়সালসহ দু’জন ১৪ দিনের রিমান্ডে
ফাইল ছবি
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার মূল পরিকল্পনাকারী সন্দেহে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। রোববার (৮ মার্চ) অভিযুক্তদের পশ্চিমবঙ্গের বিধাননগর আদালতে হাজির করা হলে বিচারক তাদের ১৪ দিনের পুলিশি রিমান্ডের নির্দেশ দেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—পটুয়াখালীর বাসিন্দা রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং ঢাকার বাসিন্দা আলমগীর হোসেন (৩৪)। তাদের উত্তর ২৪ পরগনা জেলার বাংলাদেশ সীমান্ত সংলগ্ন বনগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এসটিএফ সূত্র জানায়, অভিযুক্তরা অবৈধভাবে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে গত কয়েক মাস ধরে বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন। সর্বশেষ তারা বনগাঁয় অবস্থান করছিলেন এবং পুনরায় বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালাচ্ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা শরিফ হাদিকে হত্যার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে এসটিএফ। তাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।
উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেটধারী দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।
এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে ও সুষ্ঠু তদন্তের জন্য ইতিমধ্যে বাংলাদেশ সরকার জাতিসংঘের সহযোগিতা চেয়েছে। কলকাতায় এই দুই প্রধান পরিকল্পনাকারী গ্রেপ্তার হওয়ার ফলে তদন্তে বড় ধরনের অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য