ইরানে যুদ্ধ শুরু করার কোনো দরকারই ছিল না: চীন
এবার মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যে যুদ্ধ শুরু হয়েছে তা কখনও হওয়া উচিত ছিল না বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। রোববার চীনের বার্ষিক রাজনৈতিক সম্মেলনের ফাঁকে তিনি বলেন, ইরানের সরকার পরিবর্তনের চেষ্টা করলে তা সাধারণ মানুষের সমর্থন পাবে না।
তিনি সব দেশকে ইরান ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করার আহ্বান জানান।
ওয়াং ই আরও বলেন, মধ্যপ্রাচ্যের মানুষই ওই অঞ্চলের প্রকৃত মালিক। তাই ওই অঞ্চলের সমস্যাগুলো সেখানকার দেশগুলোকেই সমাধান করতে হবে। বাইরে থেকে রাজনৈতিক পরিবর্তন চাপিয়ে দেওয়া বা অস্থিরতা সৃষ্টি করা সঠিক পথ নয়।
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে চীন প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যায়। এরপর ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে ইসরাইল ও অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালায়। তথ্যসূত্র : শাফাক নিউজ
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য