বুধবার ১১ মার্চ, ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ণ
 

প্রধানমন্ত্রী তারেক রহমানকে শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের স্নেহের পরশ

৮ মার্চ, ২০২৬ ৩:২৩:১৪

এবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এতিম শিশু এবং ওলামা-মাশায়েখদের সম্মানে ইফতারি আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই ইফতার মাহফিলে দেখা গেছে সৌহার্দ্যপূর্ণ অবস্থান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বেশ আন্তরিকভাবে আলাপ-আলোচনা করেন আলেম-ওলামারা। এমনকি কথার এক ফাঁকে তারেক রহমানের মাথায় স্নেহের পরশ বুলিয়ে দেন শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ।

ইফতারির আগে কুশল বিনিময়ের সময় আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহর সাথেও দীর্ঘক্ষণ আলাপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেকও কথা বলেন তারেক রহমানের সঙ্গে। এছাড়াও আলাপ করেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর (দা.বা.)।

গতকাল শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় যমুনায় আয়োজিত এতিম শিশু ও ওলামা-মাশায়েখদের সঙ্গে ইফতার মাহফিলে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক এবং আল-জামিআহ আস-সালাফিয়্যাহ পরিচালক শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফসহ প্রমুখ অংশ নেন।

এতিম শিশু ও আলেম-ওলামাদের পাশাপাশি ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রী প্রফেসর ডা এজেডএম জাহিদ হোসেন, এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহ আলম, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD