বিকল্প জ্বালানি উৎস খুঁজে বের করতে হবে: জামায়াত আমির
ফাইল ছবি
সাম্প্রতিক বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের সামাজিক ও অর্থনৈতিক জীবনে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। বিশ্ব পরিস্থিতি যদি আগামী দিনগুলোতেও একই রকম থাকে, তাহলে দেশের সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে এর নেতিবাচক প্রভাব দেখা দিতে পারে।
তিনি বলেন, এই পরিস্থিতি মোকাবিলার জন্য সরকারকে বিকল্প জ্বালানি উৎস খুঁজে বের করতে হবে এবং জরুরি ভিত্তিতে বাস্তবসম্মত সমাধান গ্রহণ করতে হবে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, বর্তমান সংকটের সুযোগে যেন নতুন কোনো সিন্ডিকেট গড়ে না ওঠে, সে বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি দুর্যোগপূর্ণ এই সময়ে দেশের কোথাও থেকে যেন জ্বালানি পাচার না হয়, সে বিষয়েও কঠোর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য