হঠাৎ আ.লীগের ভাঙা অফিসে বেজে উঠল ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ
এবার নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের ভাঙা কার্যালয়ে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার হয়েছে। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর এই প্রথম পরিত্যক্ত ওই কার্যালয়ে হঠাৎ করে প্রচার হয়েছে এ ভাষণ।
আজ শনিবার (৭ মার্চ) সকালে জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত ভিডিও প্রচার করে।
৩১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ৫ আগস্ট পরবর্তী কার্যক্রম নিষিদ্ধ নওগাঁ জেলা আওয়ামী লীগের ভাঙা দলীয় কার্যালয়ের তৃতীয় তলায় ছোট একটি মাইকে প্রচার হচ্ছে শেখ মুজিবের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ।
সেখানে মাইকটি কার নেতৃত্বে কখন লাগানো হয়েছে এই বিষয়ে কিছু জানা যায়নি এবং দলের কোনো নেতাকর্মীকে সেখানে দেখা যায়নি। তবে জেলার বিভিন্ন নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে লাগানো মাইকের ভাষণটি তাদের ফেসবুক আইডিতে প্রচার করে জানান দিচ্ছে।
এ বিষয়ে সদর থানার ওসি মো. নিয়ামুল হক মুঠোফোনে বলেন, ‘আমরা শুনেছি এবং জনগণ মাইকটি খুলে নিয়ে চলে গেছে বলে জানতে পেরেছি।’
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য