ইরানকে গোপনে মার্কিন সামরিক তথ্য দিচ্ছে রাশিয়া, কড়া বার্তা দিল যুক্তরাষ্ট্র
এবার মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতা নিয়ে রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে, এমন খবরের প্রেক্ষিতে মুখ খুলেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ‘সবকিছুই ট্র্যাক করছে’ এবং সেসব মাথায় রেখে যুদ্ধের পরিকল্পনা সাজানো হচ্ছে। শুক্রবার সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হেগসেথ বলেন, ‘যুক্তরাষ্ট্রের জনগণ নিশ্চিন্ত থাকতে পারেন— কে কার সঙ্গে কথা বলছে সে বিষয়ে তাদের কমান্ডার-ইন-চিফ (ট্রাম্প) পুরোপুরি অবগত। প্রকাশ্যে বা গোপনে যাই ঘটুক না কেন, তার কড়া জবাব দেওয়া হচ্ছে।’ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী যোগ করেন, ‘আমাদের কাজ হলো শত্রুকে বিপদে ফেলা। এখন শুধু সেই সব ইরানিদের চিন্তিত হওয়া উচিত, যারা বেঁচে থাকার আশা করছেন।’
এর আগে সিবিএস নিউজকে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানান, রাশিয়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে। অন্যদিকে ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় সমবেদনা জানিয়েছেন এবং সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন।
রাশিয়ার সংবাদমাধ্যম আরটি জানায়, পেজেশকিয়ানের সঙ্গে আলাপে পুতিন আরও জানান, তিনি পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য দেশগুলোর নেতাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। সূত্র: বিবিসি
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য