২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
ছবি: সংগৃহীত
বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে যাচ্ছে আগামী ১১ মার্চ থেকে। আর এই সিরিজকে সামনে রেখে আজ শুক্রবার (৬ মার্চ) টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে বিসিবি। তালিকা অনুযায়ী ওয়ানডে সিরিজে টিকিটের সর্বনিম্ন মূল্য ২শ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
গ্র্যান্ড স্ট্যান্ডের লোয়ার ও আপার দুই জায়গার টিকিটের মূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা করে। ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক) ও ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (কর্পোরেট ব্লক) এর টিকিট মূল্য ১ হাজার টাকা করে ধরা হয়েছে। ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথের (কর্পোরেট ব্লকের) টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা।
এছাড়া, ক্লাব হাউজ সাউথ (শহীদ মুশতাক স্ট্যান্ড) ও ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড)-এর টিকিট মূল্য ৬শ টাকা করে নির্ধারণ করা হয়েছে। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দান গ্যালারির টিকিট পাওয়া যাবে ৪শ টাকা করে। ইস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২শ টাকা।
বিসিবি জানিয়েছে, অনলাইনে টিকিট কেনা যাবে। এজন্য www.gobcbticket.com.bd -এই ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করতে হবে।
১১ মার্চ থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ-পাকিস্তান। পরের দুই ওয়ানডে হবে যথাক্রমে- ১৩ ও ১৫ মার্চ। সিরিজের সবগুলো ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য