উত্তর কোরিয়ার কাছে উড়ে গেল বাংলাদেশ
ছবি: সংগৃহীত
এএফসি নারী এশিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে চীনের বিপক্ষে হারলেও দারুণ লড়াইয়ে মুগ্ধতা ছড়িয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। তবে উত্তর কোরিয়ার বিপক্ষে দেখা গেল ভিন্ন চিত্র। কোরিয়ানদের কাছে স্রেফ উড়ে গেছে পিটার বাটলারের শিষ্যরা। একে একে হজম করেছে ৫ গোল।
নারী ফুটবল র্যাঙ্কিংয়ে উত্তর কোরিয়া ৯ম আর বাংলাদেশ ১১২তম। তারপরও আশা জোগাচ্ছিল চীনের বিপক্ষে পারফরম্যান্স। তবে মাঠে খেলা গড়াতেই বাস্তবতা বুঝতে পারে বাংলাদেশ। সিডনির ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে নারী এশিয়ান কাপের ‘বি’ গ্রুপে শুরু থেকেই বাংলাদেশের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। তবে শুরু থেকেই নৈপুণ্য দেখান বাংলাদেশের গোলরক্ষক মিলি। ম্যাচের ১৩ মিনিটে বাংলাদেশের জালে বল জড়ালেও ভিএআর দেখে সেটি বাতিল করেন রেফারি।
ম্যাচের প্রথম ২৫ মিনিটে কোনো সুবিধাই করতে পারেনি বাংলাদেশ। ২৬তম মিনিটে আবারও ভিএআরে গোল খাওয়া থেকে বেঁচে যায় বাংলাদেশ। ৩১তম মিনিটে তৃতীয়বারের মতো একই ভাগ্য সহায় হয় বাংলাদেশের পক্ষে। এবার বল জালে জড়ালেও অফসাইডের কারণে সেটি বাতিল করে দেন রেফারি। তবে একের পর এক গোল বঞ্চিত হওয়ার পর যোগ করা সময়ের ৫ম মিনিটে পেনাল্টি গোলে উত্তর কোরিয়াকে এগিয়ে দেন মিয়ং ইউ–ঝং। প্রথম গোল পাওয়ার দুই মিনিটের মধ্যে দ্বিতীয় গোল আদায় করে নেয় উত্তর কোরিয়া। এবার গোলটি করেন কিম কিয়ং–ইয়ং। প্রথমার্ধে উত্তর কোরিয়া ১৬টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখে। বিপরীতে বাংলাদেশ কোনো শটই নিতে পারেনি।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে উত্তর কোরিয়া। এই অর্ধেও দুই মিনিটের মধ্যে ২ গোল ক তারা। ৬২ মিনিটে উত্তর কোরিয়ার হয়ে তৃতীয় গোল করেন চা উন–ইয়ং। এরপর ৬৪ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন কিম কিয়ং–ইয়ং। ম্যাচের ৯০ মিনিটে পঞ্চম গোল হজম করে বাংলাদেশ। এবার উত্তর কোরিয়ার হয়ে হেডে গোল করেছেন কিম হায়ে–ইয়ং।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য