প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত

হাজারো আত্মত্যাগে গণতন্ত্রের ধারায় ফিরেছে দেশ: রাষ্ট্রপতি

৬ মার্চ ২০২৬, ২:৫০:১৬

ছবি: সংগৃহীত

হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আবারও গণতন্ত্রের ধারায় ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেছেন, শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হলে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে সমৃদ্ধ হতে হবে এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের মাধ্যমে একটি স্বনির্ভর রাষ্ট্র গড়ে তুলতে হবে। শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি পাট চাষ বাড়ানোর আহ্বান জানিয়ে কৃষকদের উদ্দেশে বলেন, উন্নত প্রযুক্তি ও উচ্চ ফলনশীল পদ্ধতি ব্যবহার করে পাট চাষে আরও মনোযোগী হতে হবে। এতে দেশের অর্থনীতিতে পাট খাতের অবদান আরও বাড়বে।

তিনি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাজারের চাহিদা অনুযায়ী আধুনিক, মানসম্মত ও ব্যবহারযোগ্য পাটজাত পণ্য উদ্ভাবনে এগিয়ে আসতে হবে। পাশাপাশি স্বল্পমূল্যে পাটের ব্যাগ উৎপাদন ও বিপণনের উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

তরুণদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, সৃজনশীল তরুণ প্রজন্ম স্টার্টআপ ও উদ্ভাবনের মাধ্যমে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে আরও শক্তিশালী করতে পারে। পাশাপাশি বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচনের সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য